শ্রাবণ ধারা

বৃষ্টি বাদল (জুলাই ২০২৩)

Mohammed Monjur Alam
  • 0
  • ১০৭
অঝোর ধারায় ঝরছে শ্রাবণ
বর্ষার আগমনে,
পথ ঘাট প্রান্তরে ভরেছে আজ
দারুণ বর্ষণে।

ঝুম ঝুম বর্ষায় বাদল দিনে
বৃষ্টি মাখা ছন্দে,
অন্য রকম অনূভুতির ছোঁয়া
মন মাতানো আনন্দে।

মেঘের আর্তনাদ ভীত যেন
আচমকা গর্জনে,
খাল বিল নদীতে ঠাঁই নেই
মুষলধারার বর্ষণে।

এলোমেলো পবন বাতাসে
বৃষ্টির জলরাশি,
জানালার গ্রিলে বৃষ্টির ছোঁয়ায়
আবেগের জোয়ারে ভাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার সাবলিল ও সুন্দর।
মোঃ নুরেআলম সিদ্দিকী এলোমেলো পবন বাতাসে বৃষ্টির জলরাশি, জানালার গ্রিলে বৃষ্টির ছোঁয়ায় আবেগের জোয়ারে ভাসি। শুভ কামনা সবসময়।।
ফয়জুল মহী সুচারু ও সুনিপুণ, সুন্দর প্রকাশ

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

শ্রাবণে মেঘের আর্তনাদ, বৃষ্টির ছন্দ বর্ষার আগমনী বার্তা, তা তুলে ধরার চেষ্টা করেছি আমার কবিতায়।

১৮ ফেব্রুয়ারী - ২০২৩ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী